ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ কালাম আকন (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন


নওয়াপাড়া এলাকার শ্যামল দত্তের চায়ের দোকানের সামনে সড়ক থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। । আটক কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে।


বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑